বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে বিশাল সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৬ আগস্ট ২০২৬, ১০:১০ দুপুর

৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতনের দিনটিকে স্মরণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
 
​জামালপুর জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
 
৫ আগস্ট (বুধবার) আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
 
​জামালপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
​উক্ত সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।
 
​সমাবেশে বক্তারা ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার রক্ষা ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 
​বিজয় র‍্যালি ও মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় এক উৎসবমুখর ও স্লোগানে মুখরিত পরিবেশের সৃষ্টি হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত