তারাকান্দায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন
এস এম হোসেন আলী
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৫ সকাল
_original_1785988504.jpg)
সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায় ৫ আগষ্ট-২০২৬ ইং তারিখ রোজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ ইং উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রাশিদ,তারাকান্দা উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন,ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা,বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



_medium_1785988916.jpg)
_medium_1785988504.jpg)


