বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৫ রাত

নেত্রকোণার পূর্বধলায় গত দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা-পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জারিয়া বাজারসংলগ্ন এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসলাম উদ্দিন শান্তিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের জামতলা বাজার এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রেজাউল করিম লেলিনকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন রাতে উপজেলা সদরের পূর্বধলা বালিকা বিদ্যালয় সড়কে নিজ বাসা থেকে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পলাশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত মো. ইসলাম উদ্দিন শান্তি নারান্দিয়া মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলছে। বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত