নালিতাবাড়ীতে মাদকবিরোধী কমিটির অভিযানে মাদক উদ্ধার, স্বস্তি ফিরছে এলাকাবাসীর
ক্লোডিয়া নকরেক কেয়া
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৭:০১ বিকাল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের বেকিকুড়া এবং বাতকুচি এলাকায় ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন এর উদ্যোগে গঠন করা হয় ২১ সদস্য বিশিষ্ট মাদক বিরোধী কমিটি। জানা যায় প্রায় দুই মাস আগে গঠন করা মাদক বিরোধী এই কমিটি পোড়াগাও ইউনিয়নে ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুরাচ্ছে।তাদের এই কাজে এলাকায় সস্তি ফিরছে বলেও জানায় স্থানীয়রা।
কমিটির দেয়া তথ্য মতে দের মাসে মদ এবং ইয়াবা সহ ৩ জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং মাদক সেবনকারী আরো ২ জনকে হাতেনাতে ধরে এলাকাবাসীর সন্মতিতে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
মাদক বিরোধী কমিটির সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন জানান এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সমাজকে মাদকের প্রভাব মুক্ত করতে এলাকার যুব সমাজকে নিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো জানান তাদের এই কার্যক্রমের জন্য পুলিশ প্রশাসন থেকে এখন পর্যন্ত লক্ষ্যনীয় কোন সহযোগিতা পায়নি।
কমিটির সম্পাদক মাওলানা ফররুল ইসলাম জানান রাতে টহলের কাজে লাঠি ,লাইট ,মটর সাইকেলের তেল সহ সারারাত জাগতে কিছু আনুসাঙ্গীক চা নাস্তার প্রয়োজন হয় যেটা এলাকার সামর্থ্যবান ব্যাক্তিরা যোগান দিচ্ছে।
বেকিকুড়া এলাকার ইউপি মেম্বার আব্দুর রশিদ বলেন "এই কমিটির টহল দেয়াতে এলাকার মাদক ব্যাবসায়ী এবং যুব সমাজ এখন খুব আতংকে আছে।এই টহল টিমের কারন রাত ১০ টার পরে এখন যুবক ছেলেরা আর ঘরের বাইরে থাকেনা ,অভিভাবকদের মনে এখন সস্তি আসছে।
বিষয়টি সম্পর্কে পোড়াগাও ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশ পুলিশ ভলিবল টিমের কোচ ফিরোজ আলম বলেন "মাদক বিরোধী কমিটির কাজ ইতোমধ্যে এলাকায় ইতিবাচক সারা ফেলেছে। কমিটির সহযোগিতায় পুলিশ প্রশাসন এগিয়ে আসলে তারা কাজে আরো উৎসাহ পাবে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান কালের কন্ঠকে জানান "কমিটি কাজ সম্পর্কে আমরা অবগত আছি তবে আরেকটু যাচাই বাছাই করে তাদের সম্পর্কে মন্তব্য করতে হবে"।


_medium_1786003648.jpg)
_medium_1786003194.jpg)

_medium_1786002640.jpg)

