শেরপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৫৫ সকাল

শেরপুরে আগামী ১৫ আগস্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শোক দিবস উপলক্ষে ৬ আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে যুবলীগের আয়োজনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলামের সোহাগ এর নেতৃত্বে মিছিলটি শহরের মীরগঞ্জ-চরশেরপুর সড়ক এলাকায় সড়ক প্রদক্ষিণ করে।
পরে এই মিছিলের ভিডিওটি মোজাহিদুল ইসলাম সোহাগ তার ফেইসবুক আইডি থেকে ৭ আগস্ট শুক্রবার দুপুরে প্রচার করা হয়। এ সময় তিনি লেখেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর জেলা যুবলীগের শোক মিছিল ও মশাল প্রজ্জ্বলন কর্মসূচি।
আন্তরিক কৃতজ্ঞতা সহযোদ্ধাদের প্রতি এই প্রবল বর্ষণের রাতে চারিদিকে পুলিশের নজরদারি ও রক্তচক্ষু উপেক্ষা করে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের আপনাদের সাহসিকতাই নেত্রীর চলার পথকে মসৃণ করবে। জননেত্রী শেখ হাসিনার ব্যাপারে আমাদের অবস্থান : “ঝড়-বৃষ্টি-আঁধার রাতে, আমরা আছি তোমার সাথে”।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, গতরাতে সদর উপজেলার চশেরপুর এলাকায় মিছিলের খবর পেয়ে আমরা তৎপর ছিলাম, কিন্তু সেখানে তারা কিছু করতে পারেনি। ভিডিওটি হয়তো পুরনো অন্য কোন এলাকায় করেছে। তবে আমাদের নাশকতা কার্যকলাপ রোধে অভিযান অব্যাহত রয়েছে।

_medium_1785651036.jpg)





