রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে ব্র্যাক কর্তৃক “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ রাত

জামালপুর জেলার শরিফপুর বাজারে ব্র্যাক সিড কর্মসূচির উদ্যোগে শনিবার(২৫ এপ্রিল ২০২৬) "টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার" বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এমদাদুল হক, উপজেলা কৃষি অফিসার, জামালপুর সদর।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ সেলিম উর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড ক্রপ), মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড‌ বায়োপেস্টিসাইড), ময়মনসিংহ-১, ডিলার মোঃ আমিনুল ইসলাম এবং অত্র এলাকার ৫০ জন মডেল কৃষক। কর্মশালায় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কৃষি জমির উর্বরতা হ্রাসের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কৃষকরা নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থাপনায় আরও আগ্রহী হবেন। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে কিছু সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়। 

এতে কৃষকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানান।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ ডিলটন চন্দ্র সিংহ, টেরিটোরি সেলস অফিসার, ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড, জামালপুর-১।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত