জমি নিয়ে সংঘর্ষে এক নারী নিহত, আহত ১৫
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ দুপুর

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে সোমা আক্তার (২৫) নামের এক নারী নিহত ও উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল বুধবার সকালে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে।
জানা যায়, একই গ্রামের প্রতিবেশী শাহীন ও বাবুদের সাথে সোমা আক্তার গংদের জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার সকালে এ নিয়ে উভয়পক্ষে রক্তক্ষয়ী সংঘষ বাঁধে। সংঘর্ষে আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোমা আক্তারকে মৃত বলে ঘোষনা করেন। একই সাথে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পুলিশ সোমা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ জানান , জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনায় সোমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০-১৫ জন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।






_medium_1776938510.jpg)
