কমলগঞ্জে মাদকসেবীর ছুরিকাঘাতে নিহত-১, আহত ৩
শাহীন আহমেদ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ দুপুর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাদকসেবীর ছুরিকাঘাতে ১ মহিলা নিহত ও ৩ জন পুরুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। মাদকসেবী চাচা তার ভাতিজাকে ছুরিকাঘাত করার সময় এক মহিলা ভাতিজাকে বাঁচাতে এগিয়ে আসলে মাদকসেবীর ছুরিকাঘাতে ওই মহিলা নিহত হন।
স্থানীয়ভাবে জানা যায়, সিদ্ধেশ^রপুর গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে হেলিম মিয়া (৪৫) একজন নিয়মিত মাদকসেবী। বুধবার দুপুরে সে মাদকসেবন করছিলেন। বিষয়টি দেখে ফেলে তার ভাতিজা সাইদুল ইসলাম (২৫)। সে কারণে ক্ষিপ্ত হয়ে সে ধারালো ছুরি দিয়ে সাইদুলের ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় প্রাণ বাঁচাতে সাইদুল পাশের বাড়ির বকুল বেগমের ঘরে আশ্রয় নেন। হেলিম মিয়া সেখানেও তাকে ধাওয়া করে।
এ সময় গৃহকর্ত্রী বকুল বেগম (৫৫) বাধা দিতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই বকুল বেগমের মৃত্যু হয়। চিৎকার শুনে সাইদুলের ভাই আমিনুল ইসলাম ও বকুল বেগমের জামাতা ওয়াদুদ মিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় হেলিম। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক হেলিম মিয়াকে গ্রেপ্তার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, ‘নেশা করতে দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে ঘাতক এই হত্যাকা- ঘটিয়েছে। পুলিশ হেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






_medium_1776938510.jpg)
