ছাত্রদল নেত্রী মানসুরা আক্তারের মনোনয়নে পূর্বধলায় ছাত্রদলের আনন্দ মিছিল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ বিকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় নেত্রকোণার পূর্বধলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে পূর্বধলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নান্নু, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খান, সহ-সভাপতি সিফাত, নিলয় খন্দকার ও আতিকুর রহমান আতিক।
এছাড়াও মিছিলে অংশ নেন ছাত্রদল নেতা মনি, গৌরব, তাইজুল, লিয়ন, কামাল, আরমান, সানাউল্লাহসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজপথের লড়াকু নেত্রী মানসুরা আক্তারকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করার মাধ্যমে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এ জন্য তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, মানসুরা আক্তার জাতীয় সংসদে পূর্বধলাসহ সারা দেশের মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


_medium_1776675664.jpg)




