মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ দুপুর

ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, মাধবপুর উপজেলা শাখার ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় মাধবপুর উপজেলার অস্থায়ী কার্যালয় (ব্রিটিশ গ্রামার স্কুল) প্রাঙ্গণে এক জরুরি আলোচনা সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি প্রকাশ ও দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি শফিকুল ইসলাম (ডালিম)।
এছাড়া দুই বছর মেয়াদে ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সভায় বক্তারা মানবাধিকার রক্ষা, নির্যাতিতদের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটির ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

_medium_1776579456.jpg)





