দুর্গাপুরে ২ দিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০ রাত

নেত্রকোনার দুর্গাপুরে ২ দিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
মেলায় ১৭টি স্টলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা উপস্থাপন করছে।পাশাপাশি দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় আয়োজন করা হয়েছে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।


_medium_1786954435.jpg)

_medium_1786886189.jpg)
_medium_1786886053.jpg)
_medium_1786885912.jpg)
