শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ফ্যামিলি কার্ড শুমারিতে ১৩৩ পদের বিপরীতে আবেদন ৭৪৮


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৪ জুলাই ২০২৬, ১০:১৩ রাত

নেত্রকোণার পূর্বধলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক সাড়া মিলেছে। উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১৩৩টি অস্থায়ী পদের বিপরীতে ৭৪৮ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে মৌখিক পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহকারীর ১২১টি পদের জন্য আবেদন করেছেন ৬৪০ জন। এর মধ্যে ৩৩৮ জন পুরুষ ও ৩০২ জন নারী। অন্যদিকে, ১২টি সুপারভাইজার পদের জন্য আবেদন করেছেন ১০৮ জন, যার মধ্যে ৮৯ জন পুরুষ ও ১৯ জন নারী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের 'ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬' অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী শুমারি কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে পূর্বধলায় গত ২১ থেকে ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

ইউনিয়নভিত্তিক তথ্য সংগ্রহকারী পদে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে পূর্বধলা সদর ইউনিয়নে, যেখানে মোট আবেদনকারী ১০২ জন। এরপর রয়েছে ঘাগড়া (৭০), জারিয়া (৬৪), খলিশাউড় (৬৪) ও ধলামূলগাঁও (৫৮)। আর সবচেয়ে কম আবেদন এসেছে নারান্দিয়া ইউনিয়নে, যেখানে আবেদন করেছেন ৩২ জন।

সুপারভাইজার পদে সর্বোচ্চ ১৪ জন আবেদন করেছেন খলিশাউড় ইউনিয়নে। এরপর পূর্বধলা সদর ও ঘাগড়া ইউনিয়নে আবেদন করেছেন ১৩ জন করে। সবচেয়ে কম আবেদন এসেছে বৈরাটী ইউনিয়নে, যেখানে আবেদনকারী ৪ জন।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিন ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই সকালে আগিয়া, হোগলা ও ঘাগড়া; একই দিন বিকেলে জারিয়া, ধলামূলগাঁও, খলিশাউড় ও পূর্বধলা সদর; এবং ২৬ জুলাই সকালে গোহালাকান্দা, নারান্দিয়া, বৈরাটী ও বিশকাকুনী ইউনিয়নের আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত ১২১ জন তথ্য সংগ্রহকারী ও ১২ জন সুপারভাইজার শুমারিকালীন সময়ে বাড়ি বাড়ি গিয়ে ট্যাবলেট ও নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত