বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুর জেলা হাসপাতালের আলোচিত সেই তত্ত্বাবধায়ক ওএসডি 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ দুপুর

শেরপুর জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক আলোচিত ও দুর্নীতিবাজ স্বাচিপ নেতা ডাঃ সেলিম মিঞাকে ওএসডি করা হয়েছে।

২০ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সেলিম মিঞাকে ওএসডি করার আদেশ জারি করা হয়।

জানা গেছে, বিগত ৫ আগস্টের পরে জেলার বিভিন্ন দপ্তরের ফ্যাসিস্টপন্থী কর্মকর্তা-কর্মচারীরা বদলি হলেও জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক এই স্বাচিপ নেতা ডাঃ সেলিম মিঞা অদৃশ্য শক্তির ইশারায় ছিলেন বহল তবিয়তে। 

ডা. সেলিম মিঞা মূলত ২০১৮ সালে গঠিত হওয়া স্বাচিপ শেরপুর জেলা শাখার নির্বাহী কমিটির অন্যতম শীর্ষনেতা ও সদস্য ছিলেন। হাসপাতালের কোটি কোটি টাকার দরপত্র, কেনাকাটা, ঔষধ বণ্টন এবং আউটসোর্সিং জনবল নিয়োগের মতো অত্যন্ত সংবেদনশীল ও আর্থিক সংশ্লেষযুক্ত বিষয়গুলো সরাসরি তাঁরই তত্ত্বাবধানে ও নির্দেশনায় পরিচালিত হচ্ছিলো। 

ডা. সেলিম মিঞা ২০২৪ সালের ১৭ নভেম্বর স্থানীয় সময় টিভির এক পেশাদার সাংবাদিককে লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনায় তাঁর বিরুদ্ধে জেলার সর্বস্তরের সাংবাদিক ও সাধারণ জনগণের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ওই সময়ে তাঁর অপসারণ ও শাস্তির দাবিতে এলাকায় ব্যাপক বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। গণরোষের মুখে তিনি কিছুদিন লোকচক্ষুর অন্তরালে ও পলাতক অবস্থায় ছিলেন।

কিন্তু পরবর্তীতে কোনো এক অদৃশ্য শক্তির ইশারা এবং রাজনৈতিক প্রভাবে তিনি কোনো জবাবদিহিতা ছাড়াই হসপিটালের তত্ত্বাবধায়ক হিসেবে পুনরায় আবির্ভূত হন। আর স্বমহিমায় ফিরে এসেই তিনি পুনরায় একচ্ছত্র সিন্ডিকেট তৈরি করে একের পর এক প্রশাসনিক স্বেচ্ছাচারিতায় মেতে উঠেছেন বলে অভিযোগের পাহাড় জমেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত