ফুলপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
মোতালেব সরকার
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:১২ দুপুর
_original_1784693522.jpg)
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
অভিযানে উপজেলার রওয়াল বিল ও নওগাঁ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়।পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান. এ অভিযান আরও অব্যাহত থাকবে।


_medium_1786954435.jpg)

_medium_1786886189.jpg)
_medium_1786886053.jpg)
_medium_1786885912.jpg)
