ফুলপুরের সিংহেশ্বরে মাওঃ রুহুল আমীন ও পয়ারীতে মাহফুজ হাসান জামায়াতের চেয়ারম্যান পদ প্রার্থী
মোতালেব সরকার
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:৫৫ দুপুর
_original_1784609736.jpg)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৪নং সিংহেশ্বর ইউনিয়নে মাওঃ রুহুল আমীন এবং ৬নং পয়ারী ইউনিয়নে মাহ্ফুজ হাসান কে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
মাহফুজ হাসান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মতিউর রহমান মতির চাচাতো ভাই এবং পয়ারী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম কাশেমের ভাতিজা।
মাওঃ রুহুল আমিন বর্তমানে পুড়াপুটিয়া বাবা মায়ের দোয়া এতিমখানা মাদরাসার মুহতামিম ও সিংহেশ্বর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও পাশাপাশি তিনি একজন সুবক্তা, বিশিষ্ট মুফাসসির ও ওয়ায়েজ হিসেবে এলাকায় পরিচিত।


_medium_1786954435.jpg)

_medium_1786886189.jpg)
_medium_1786886053.jpg)
_medium_1786885912.jpg)
