শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:০৫ রাত

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জঙ্গি তৎপরতা বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ এর নেতৃত্বে শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রশিক্ষণ শেষে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকান্ডের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান করা হয়। সমাবেশে বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রসমাজ প্রস্তুত রয়েছে।
মিছিলের আগে জেলা বিএনপি কার্যালয়ে জুলাই শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।







