শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরের গারো পাহাড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের খুটি উচ্ছেদ করে দিল বন বিভাগ


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৮ জুলাই ২০২৬, ১২:০৬ রাত

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় গারো পাহাড়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন সংযোগ এর খুঁটি স্থাপন উচ্ছেদ করেছে স্থানীয় বিভাগ।

শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, ১৬ জুলাই বৃহস্পতিবার বালিজুরি রেঞ্জ এলাকার কর্ণঝোড়া বিটের পাহাড়ি টিলা রাজার পাহাড় নামক স্থানে বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ এর খুঁটি সংযোগের কাজ চলছিল। বনের ভিতর অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার খবর পেয়ে বালিজুরির রেঞ্জ অফিসার মোঃ সুমন মিয়ার নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করা হয়। এ সময় পল্লী বিদ্যুৎ এর দুইটি খুঁটি এবং বেশ কিছু তার সহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করে বন বিভাগে নিয়ে আসেন।

এ বিষয়ে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া বলেন, বনের ভিতর কোনো অবস্থায় বিদ্যুতের খুঁটি বা তার টানানো যাবে না। সেই হিসেবে আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক ঠিকাদার স্থানীয় একটি বাসায় বিদ্যুৎ সংযোগ দিতে গেলে আমরা বাধা দেই এবং খুটি ও তারসহ বিভিন্ন মালামাল জব্দ করে নিয়ে আসি।

এ বিষয়ে শ্রীবরদী জোন এর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সূর্য্য নারায়ন ভৌমিক বলেন, রাজার পাহাড় এলাকায় একজন ব্যবসায়ী তার খামারে মটর ব্যবহারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আবেদন করেছিলেন বিদ্যুতের জন্য। কিন্তু প্রথমে বন বিভাগ বাধা দিলে পরবর্তীতে তারা বন বিভাগকে ম্যানেজ করেছে বলে জানালে ঠিকাদার ওই সংযোগ দিতে যায়। তবে এই মুহূর্তে আর বিস্তারিত কিছু আমার জানা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত