পূর্বধলায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, কলম-পানি-স্যালাইন বিতরণ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদল। পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পূর্বধলা সরকারি কলেজ কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করে সংগঠনের নেতাকর্মীরা। গরমের মধ্যে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুবায়েত খান শান্ত, সাধারণ সম্পাদক রাফিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিব খান, সিনিয়র নেতা আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বিজয়, ইফতেখার আজমি, নেতা জিহান মিয়া প্রমুখ।
সংগঠনের নেতারা জানান, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।






_medium_1776938510.jpg)
