হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:২৩ দুপুর

হবিগঞ্জে ৫৫ বিজিবি অভিযানে প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ করেছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়।
পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ অবৈধ ঔষধ ও ফুচকা। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
বিজিবি ৫৫ অধিনায়ক কর্নেল মো: তানজিলুর বহমান জানান জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ২০ হাজার টাকা। তিনি আরও জানায়, জব্দকৃত এসব অবৈধ পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।







