আইডিইবি আইডিয়া-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত শাহীন সরদার
সুহাদা মেহজাবিন
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ দুপুর

দেশের তরুণ প্রকৌশলীদের সংগঠন আইডিইবি আইডিয়া-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহীন সরদার। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত আইডিইবি ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানটি “ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিয়া)” কর্তৃক আয়োজিত হয়, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহীন সরদার তার বক্তব্যে বলেন, একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে দেশের তরুণ প্রকৌশলীদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগানোই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, সংগঠনটি উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও প্রযুক্তি খাতে কাজ করে যাবে।
সভায় আরও জানানো হয়, প্রকৌশলীদের জন্য সহজ শর্তে ব্যবসায়িক ঋণ, স্টার্টআপ সহায়তা, প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করা হবে।
সংগঠনটি ইতোমধ্যে দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—স্টার্টআপ বাংলাদেশ, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB), বিভিন্ন বেসরকারি ব্যাংক, গবেষণা প্রতিষ্ঠান, এনজিও এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এসব অংশীদারিত্বের মাধ্যমে প্রশিক্ষণ, অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং উদ্যোক্তা উন্নয়নে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, বর্তমান সময়ে শুধু চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা জরুরি। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনুষ্ঠানে প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। শেষে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


_original_1757748225_medium_1773037639_medium_1775365757.jpg)

