শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

জগৎমণি’র অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদের ইন্তেকাল


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ১০ এপ্রিল ২০২৬, ১০:১১ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ময়মনসিংহের নেক্সাস হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষকতা জীবনে তিনি অত্যন্ত সততা, সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং অত্র অঞ্চলে একজন আদর্শ শিক্ষাগুরু হিসেবে সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ১০টায় জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আজকের আরবান-এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান। এছাড়া শিক্ষার্থী, সহকর্মী ও এলাকার সর্বমহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর প্রতি গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত