সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

চরপাকেরদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মজনু মিয়া


  আকন্দ সোহাগ, মাদারগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ১১ মে ২০২৬, ০৮:১৬ রাত

আসন্ন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু মিয়া।

রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন। একই সঙ্গে অতীতে ইউনিয়নের উন্নয়নে নিজের অবদান এবং নির্বাচিত হলে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন এবং পরবর্তীতে সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করে দেশের সেবা করেছেন। এছাড়া থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, চেয়ারম্যান থাকাকালে নিজের পেনশনের টাকা, মুক্তিযোদ্ধা ভাতা ও পারিবারিক আয়ের একটি বড় অংশ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করেছেন। বর্তমানে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন।

নির্বাচিত হলে তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন, দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠা, নারীর অধিকার নিশ্চিতকরণ, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আইটি ও প্রযুক্তিনির্ভর সেবা চালু, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এছাড়া ইউনিয়নে একটি বেসরকারি হাসপাতাল, জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস, কেন্দ্রীয় খেলার মাঠ, সিসিটিভি নেটওয়ার্ক, ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ২৪ ঘণ্টা নাগরিক সেবা চালুর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পোস্টের শেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত