কলমাকান্দায় আদিবাসীদের বুনো খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৫:৫৬ বিকাল

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বনবেড়া গ্রামে বনলতা নারী সংগঠনের উদ্যোগে ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় কলমাকান্দায় আদিবাসীদের বুনো খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: আশরাফুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের অর্থ সম্পাদক জনাব সুজিপ্ত হাজং, চন্দ্রডিংগা এগ্রোইকোলজি লার্নিং সেন্টার এর তত্ত্বাবধায়ক পরিমল রেমা, বারসিক এর প্রোগ্রাম অফিসার মো আলমগীর। বারসিক এর উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা এর সঞ্চালনায় ইউপি সদস্য জনাব মো সুরুজ মিঞা এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ৮ টি স্টল প্রদর্শন করা হয়। স্টলে সর্বমোট ২৯ টি জাতের বুনো শাকসবজি প্রদর্শন করা হয়। এসব বুনো শাক সবজি গুলি অংশগ্রহণকারীদের মাঝে পরিচয় করিয়ে দেন নন্দিতা হাগিদক ও অর্চনা রেমা। মেলার শেষাংশে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের অর্থ সম্পাদক জনাব সুজিপ্ত হাজং, চন্দ্রডিংগা এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক পরিমল রেমা এবং বারসিকের প্রোগ্রাম অফিসার মো. আলমগীর, আল্পনা নাফাক, মুন্না রংদী, কামনা হাজং ও ধুবুরাজ।




_medium_1782298420.jpg)


