কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৭:৩৬ বিকাল

নেত্রকোণার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা সদরের স্টেশন রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।”
সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পূর্বধলা উপজেলায় কোনো ধরনের অস্থিরতা বা নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তাঁরা বলেন, আওয়ামী লীগের যেকোনো কর্মসূচি ও নৈরাজ্যকর তৎপরতার বিরুদ্ধে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে অবস্থান নেবেন।

বক্তারা আরও বলেন, উপজেলা বিএনপির নেতা শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুত আছেন বলেও তারা উল্লেখ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আজিম উদ্দিন তালুকদার আরশাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


_medium_1782211117.jpg)




