পূর্বধলা দলিল লিখক সমিতি’র নির্বাচন সম্পন্ন ; সভাপতি ছোবান, সম্পাদক শামীম
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৪:৫৬ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় দলিল লিখক সমিতি’র ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস ছোবান, তার প্রাপ্ত ভোট ৩৩। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ মিজান তার প্রাপ্ত ভোট ৩৪।
এছাড়া, সহ-সভাপতি পদে আব্দুল ছাত্তার ৩৭ ভোট, সহ-সম্পাদক পদে মো: আব্দুল গণি ৪২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন সেলিম ৩৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ রহমত উল্লাহ ৪৪ ভোট, পেয়ে নির্বাচিত হয়েছেন। সম্মানিত সদস্য পদে মোঃ আব্দুল মালেক ৪৫ ভোট, মোঃ হুমায়ুন কবির ৩৯ ভোট, মোঃ আব্দুল কুদ্দুস ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উৎসব মুখর পরিবেশে সকাল সাবরেজিষ্ট্রি অফিসে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। ৭টি ১৯ জন প্রাথী প্রতিদ্বন্ধিতা করেন। ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন সাব-রেজিস্ট্রার ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফিজুর রহমান।







