গাইবান্ধায় রামমন্দির অপসারণ ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:১৬ রাত

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির স্থাপন অপসারণ এবং সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় পূর্বধলা প্রেসক্লাবের সামনে ‘পূর্বধলা মুসলিম জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে সব সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানো জরুরি। ধর্মীয় উসকানি, বিভেদমূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীল বক্তব্য ও আচরণের পাশাপাশি যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন হাফেজ শফিকুল ইসলাম, মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ, মাওলানা আমিনুল হক লিমন, মাওলানা সাইফুর রহমান সাদী, মুফতি রেদুয়ান হোসাইন ও মাওলানা ইলিয়াস হোসাইন।






_medium_1781792830.jpg)
