শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৮ জুন ২০২৬, ১০:৩৮ রাত

শেরপুরে সরকার ‌সমাতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

১৯ জুন বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিশোধ হলরুমে এসব উপকরণ বিতরণ করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। 

এ সময় পুলিশ সুপার একেএম জাহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ জেলা ও উপজেলা দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপকারভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক জানায়,‌ সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১ম থেকে ৫ম শ্রেণির ১১ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে ৩৩ হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৭জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার করে ৩৫ হাজার টাকাসহ সর্বমোট ২৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এছাড়া দুই জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে সেলাই মেশিন ও তিন জন  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত