বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

কিশোরীদের স্বাবলম্বী করতে পূর্বধলায় ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৭ জুন ২০২৬, ০৮:১৫ রাত

নেত্রকোনার ব্র্যাক পূর্বধলা এলাকা অফিস উদ্যােগে কিশোরীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৩১ জন কিশোরীর মধ্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করেছে। 

বুধবার (১৭ জুন) বিকেলে ব্র্যাক পূর্বধলা এলাকা অফিসে এ বিতরণ করা হয়।

ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।

এসময় ১৫ জন কিশোরীকে ২০টি করে মুরগির বাচ্চা এবং ১৬ জন কিশোরীকে ২০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬২০টি বাচ্চা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক পূর্বধলা এলাকার সিনিয়র শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শফিউল্লাহ এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

এর আগে গত ১১ জুন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় অংশগ্রহণকারী কিশোরীদের জন্য একদিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও টিকাদান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাছান।

আয়োজকেরা জানান, গ্রামীণ কিশোরীদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, আত্মনির্ভরশীল করে তোলা, পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত