মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ


  আবুল আরশাদ

প্রকাশ :  ২৩ জুন ২০২৬, ১২:২৪ দুপুর

বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন এর দায়িত্ব পেয়েছেন  রাইয়ান আহমেদ। গত ১ জুন নতুন এ পদে নিযুক্ত হন তিনি। এর আগে তিনি বিএটি বাংলাদেশের হেড অব অপারেশনস এইচআর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। গত ১৩ বছর ধরে বিএটি গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাইয়ান আহমেদের।

দীর্ঘ কর্মজীবনে রাইয়ান আহমেদ বাংলাদেশ এবং হংকংভিত্তিক এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক সদর দপ্তরে বিভিন্ন নেতৃত্ব ও ব্যবস্থাপনা পর্যায়ের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক ডিগ্রি  অর্জন করেন এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও নটর ডেম কলেজ, ঢাকার প্রাক্তন শিক্ষার্থী।ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করেন রাইয়ান আহমেদ। তিনি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং নটর ডেম কলেজ, ঢাকার সাবেক শিক্ষার্থী।

নতুন দায়িত্বে রাইয়ান আহমেদ বিএটি বাংলাদেশের ট্যালেন্ট, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের নেতৃত্ব দেবেন। পাশাপাশি নেতৃত্ব বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মীদের জন্য ইতিবাচক ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন তিনি।

নতুন দায়িত্ব গ্রহণের পর এক বার্তায় রাইয়ান আহমেদ বলেন, “বিএটি বাংলাদেশে এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সত্যিকার অর্থেই সম্মানিত বোধ করছি। প্রতিষ্ঠানের শক্তিশালী সাংগঠনিক সংস্কৃতির ওপর ভিত্তি করে নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং এমন একটি পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চাই, যেখানে আমাদের কর্মীরা ধারাবাহিকভাবে বিকশিত ও সফল হতে পারবেন।”

বিএটি বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং জনবল উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিজ্ঞতা রয়েছে রাইয়ান আহমেদের।  

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত