সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আবু বকর রানার পাশে আবু তাহের তালুকদার


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ দুপুর

কুপিয়ে জখম হওয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানা ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) তাকে দেখতে হাসপাতালে যান নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার।

হাসপাতালে আবু বকর রানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন আবু তাহের তালুকদার।

এর আগে গতকাল শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা বাজার এলাকায় আবু বকর রানাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, হামলায় আবু বকর রানার ঘাড় ও হাতে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত