পূর্বধলায় খলিশাপুর তরুণছায়া সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ, কমিটি গঠন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ দুপুর

‘দেশ, মানবতা ও সমাজসেবায় আমরা অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় খলিশাপুর তরুণছায়া সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার খলিশাউড় ইউনিয়নের কুতিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে স্থানীয় অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে জুলফিকার হাবিব (মনি) আহ্বায়ক, আল আমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এহসানুল হক সদস্য সচিব, আতিক হাসান আয়ান সিনিয়র সদস্য সচিব এবং চন্দন মিয়াকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ, মানবতা ও সমাজসেবায় কাজ করার প্রত্যয় নিয়ে খলিশাপুর তরুণছায়া সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।






_medium_1795666323.jpg)
