পূর্বধলায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ দুপুর

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পূর্বধলার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাছান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফা, উপজেলা ভেটেরিনারি সার্জন সারা তৈফুন্নাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এম. এ. মান্নান, আহমদ আলী সরকার, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমিনুল হক লিমন, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি জাহিদ হাসান কাঞ্চন।
এসময় উপজেলায় বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
তিন দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।






_medium_1795666323.jpg)
