শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

মানসুরা আলমের নির্দেশনায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পূর্বধলায় যুবদলের প্রস্তুতি সভা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ রাত

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক ঘোষিত মিছিল ও সমাবেশ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সফল ও সার্থক করার লক্ষ্যে উপজেলা যুবদল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের রাজপাড়ায় সংসদ সদস্য মানসুরা আলমের নিজ বাসভবনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মানসুরা আলম। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিটন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক নেতা দেলোয়ার হোসেন দর্পণ, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, মো. নজরুল ইসলাম ও মনোয়ার হোসেন সোহেল উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাকের আহমদ খান খুররম, মো. আব্দুল আওয়াল, আব্দুল হেলিম, সারোয়ার হোসেন আনার, মো. সোহেল, শাহ আলম, বাবুল, পলাশ, রুবেল, জাহাঙ্গীর, বোরহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় অংশ নেন।

সভায় ঘোষিত কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত