শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, প্রতিটি ইউনিয়নে কর্মসূচি ঘোষণা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ বিকাল

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদারের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পূর্বধলা বাজারের স্টেশন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির, ফকির সাইয়েদ আল মামুন শহীদ, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও আগুন সন্ত্রাসের মাধ্যমে কোনো পক্ষকে সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।

সমাবেশ থেকে আগামীকাল থেকে পূর্বধলা উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত