মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

শেরপু‌রের নালিতাবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৩ জুন ২০২৬, ০৩:৪৪ দুপুর

 শেরপুরের নালিতাবাড়ীতে “বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (PARTNER)”-এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মো. শাখাওয়াত হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মা‌লেক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ  উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার রাশিদুজ্জামান ইমরান। তিনি PARTNER প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বিভিন্ন কার্যক্রম, কৃষিতে পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব মশিউর রহমান। তিনি কৃষিকে অধিক লাভজনক, নিরাপদ ও টেকসই করতে আধুনিক প্রযুক্তি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কংগ্রেসে কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শনের লক্ষ্যে পাঁচটি স্টল স্থাপন করা হয়। স্টলগুলো হলো— জীব বালাইনাশক বুথ, পিএফএস (PFS) বুথ, এডব্লিউডি (AWD) বুথ, গ্যাপ (GAP) বুথ এবং ব্রি ধান-১০০+ জাত বিষয়ক বুথ। এসময় প্রধান অ‌তি‌থিসহ অংশগ্রহণকারী কৃষক, কৃষাণী ও প্রতিনিধিরা স্টলগুলো পরিদর্শন করে বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত