ফুলপুরে পুলিশ অভিযানে আ'লীগ -ছাত্রলীগের গ্রেফতার- ৫
মোতালেব সরকার
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৪:২৫ দুপুর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন,ফুলপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন,রূপসী ইউনিয়ন আ'লীগ নেতা আঙুর ফকির,বালিয়া এলাকার মোটরসাইকেল চালক কথিত আ'লীগ কর্মী হুমায়ূন কবির,রহিমগঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মোঃ রামিম এবং পৌরসভার গোদারিয়া এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাতুল হাসান।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

_medium_1782211117.jpg)





