শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ২৫ জুন ২০২৬, ১০:০৬ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট  মহাসড়ককের  বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজের ওপর চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে।
 
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি নীল-হলুদ রঙের পিকআপযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাধবপুরের দিকে আনা হচ্ছে। পরে বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়।
 
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রংপুর জেলার আলোয়াকরি এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৩৯)।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন র‍্যাবকে জানিয়েছেন, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।
র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত