নান্দাইল এ ডা. হ্যানিম্যানের ২৭১তম জন্মজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরবান ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:৪১ রাত
ময়মনসিংহের নান্দাইল এ হোমিওপ্যাথিক মেডিসিনের উপর বিজ্ঞানভিত্তিক সেমিনার ও ডা. হ্যানিম্যানের ২৭১তম জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ডা. মোঃ এনামুল হক সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ডা. তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. আসলাম উদ্দিন, ডা. হোসাইন আহম্মেদ, ডা. ফাতেমা আক্তার, ডা. আহসান জামিল, ইউসুফ আকন্দ মজিবুর এবং সাংবাদিক শামছুল হুদাসহ আরও অনেকে।






