এমপি মানসুরা আক্তারের সঙ্গে ওলামা দল ও জমিয়তে উলামার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৫:৩১ বিকাল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ওলামা দল এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলা সদরের রাজপাড়ায় এমপি মানসুরা আক্তারের নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে জাতীয়তাবাদী ওলামা দলের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক অধ্যাপক কাজী মাও তাসনীম আলম, জেলা যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, জেলা যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, পূর্বধলা উপজেলা আহ্বায়ক মাওলানা মো. সাইদুল রহমান, সদস্য সচিব মৌলভী মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাফেজ মুখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাফেজ শহিদুল ইসলাম এবং পৌরসভা সদস্য মো. মুক্তার উদ্দিন।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোণা জেলা ও পূর্বধলা উপজেলা শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ও জেলা সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য হাফেজ মাওলানা আব্দুল বারী, উপজেলা সহ-সভাপতি ও জেলা সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, ধলামুলগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নোমান, ঘাগড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা দুলাল মণ্ডল, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য মাওলানা ইলিয়াস এবং ছাত্র জমিয়ত নেত্রকোণা জেলার সাংগঠনিক সম্পাদক ও পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান ইলিয়াছ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় এমপি মানসুরা আক্তার বলেন, “দেশ ও সমাজ গঠনে আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পূর্বধলার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব।”
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।







