পূর্বধলায় এক মুঠো ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:১৪ বিকাল

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় “এক মুঠো ফাউন্ডেশন”-এর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) উপজেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, সেমাই, তেল, লবণ, পেঁয়াজ, আলু, সাবান ও আটা।
এ সময় উপস্থিত ছিলেন এক মুঠো ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কাশেম, জুটন কুমার বিশ্বাস ও ইকবাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লিমন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার দাস, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লিমন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়েই “এক মুঠো ফাউন্ডেশন”-এর যাত্রা শুরু। উপজেলার হোগলা ইউনিয়নের কংশ নদীর তীরবর্তী পাটরা ও দামপাড়া গ্রামকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য।







