শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ঈদ পুনর্মিলনীতে রেডলাইন সেইফ রাইডার্সের জিগজ্যাগ প্রতিযোগিতা 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৯ মে ২০২৬, ০৮:২২ রাত

নেত্রকোনার পূর্বধলায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে জিগজ্যাগ প্রতিযোগিতার আয়োজন করেছে মোটরসাইকেলভিত্তিক সংগঠন রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব।

শুক্রবার (২৯) বিকেলে উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাইকেল শেডে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। 

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে নিরাপদ সড়ক সচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইশতিয়াক আহমেদ বাবু, উপদেষ্টা জুলফিকার আলী শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জেকি ও সোলায়মান কবির পাপ্পুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন নোমান খান। তিনি ১২ দশমিক ৪৮ সেকেন্ড সময়ে নির্ধারিত পথ শেষ করে পুরস্কার হিসেবে একটি হেলমেট পান। দ্বিতীয় স্থান অর্জন করেন সাব্বির আহমেদ রাজু। ১২ দশমিক ৭৪ সেকেন্ড সময়ে প্রতিযোগিতা শেষ করে তিনি একটি রেইনকোট পুরস্কার পান। তৃতীয় স্থান অর্জনকারী আপেল ১২ দশমিক ৮৬ সেকেন্ড সময়ে প্রতিযোগিতা শেষ করে ইঞ্জিন অয়েল পুরস্কার হিসেবে পান।

আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে নিরাপদ রাইডিং সম্পর্কে সচেতনতা তৈরি এবং ঈদ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার পরিবেশ গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসেবে চাবির রিং দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত