ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০২:১৫ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে তৃতীয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৯) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচটির ২৫ জন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীরা স্কুলজীবনের নানা স্মৃতি রোমন্থন করেন। খোশগল্প, হাসি-আড্ডা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা।
পুনর্মিলনী উপলক্ষে বিভিন্ন বিনোদনমূলক খেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে গোলক নিক্ষেপ খেলায় বিজয়ী হন হাসনা আক্তার। ‘ডোন্ট লাফ চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় যৌথভাবে বিজয়ী হন অনিক, ফয়সাল ও উজ্জ্বল।
দিনব্যাপী আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন পুরোনো বন্ধুত্বকে আরও দৃঢ় করে এবং ব্যস্ত জীবনের মাঝে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সহায়তা করে।
আয়োজকদের ভাষ্য, প্রতিবছর ঈদ পুনর্মিলনীর আয়োজনের মাধ্যমে বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি সুখ-দুঃখে একে অপরের পাশে থাকার মানসিকতাও গড়ে উঠবে।







