মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

বর্ণাঢ্য আয়োজনে আরবান একাডেমিতে বর্ষবরণ ১৪৩৩ উদযাপন


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ১৪ এপ্রিল ২০২৬, ০২:২১ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় আরবান একাডেমিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, প্রশিক্ষক ও কর্মকর্তবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আরবান একাডেমি প্রাঙ্গন থেকে একটি বর্ণিল র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে মিলিত হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আরবান একাডেমির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণর আরেকটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা পুরো এলাকায় নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দীন খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার তাজবীর মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরবান একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গান ও নৃত্যের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। বিশেষভাবে সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ, এসো এসো” গান পরিবেশনের মাধ্যমে নববর্ষের চেতনাকে প্রাণবন্ত করে তোলা হয় এবং নতুন বছরের স্বপ্ন ও প্রত্যয়ের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মতামত প্রকাশ করেন দর্শকবৃন্দ।

আরবান একাডেমি এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি চর্চা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত