শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলার বর্ষীয়ান আলেম শাইখুল হাদীস আল্লামা গোলাম মোস্তফা'র ইন্তেকাল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ বিকাল

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের শরীফপুর-কলংকা গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল, শাইখুল হাদীস এবং ঢাকার মুসলিম বাজারস্থ  মাদরাসার নায়েবে মোহতামীম, বর্ষীয়ান আলেমেদ্বীন শাইখুল হাদীস আল্লামা গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মরহুম আল্লামা গোলাম মোস্তফা ছিলেন একজন প্রথিতযশা আলেম ও শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার খেদমতে নিয়োজিত ছিলেন এবং হাজারো আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর ইলমি অবদান ও শিক্ষাদানের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেন।

পারিবারিক জীবনে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা ছিলেন মরহুম আল্লামা জব্বার (রহ.)।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, ‘আজকের আরবান’-এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আলেম-উলামা।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার (২৬ এপ্রিল) বাদ যোহর জামিয়া দারুস সুন্না শরীফপুর (কলংকা) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত