গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ রাত
_original_1777128693.jpg)
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রী সুরেন্দ্র বর্মন (ঘুতু)-এর ছেলে জ্যোতিষ চন্দ্র বর্মন(মনা)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় (২৫ এপ্রিল) শনিবার নিজ বাড়িতে ব্যালেন্ডার মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জ্যোতিষ চন্দ্র বর্মনের মথরপাড়া বটতলা বাজারে একটি চায়ের দোকান ছিল। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে রয়েছে। ফলে তার মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে। অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে নেমেছে।


_medium_1777129089.jpg)




