কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি এদেশ আবার সুজলা সুফলা শষ্য শ্যামলায় পরিনত হবে
এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ রাত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও দেশকে সুজলা সুফলা শষ্য শ্যামলা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি বন্ধ থাকায় ক্রমান্বয়ে খাল ভরাট হয়ে যাওয়া, বৃষ্টির পানি নিষ্কাশনে ব্যঘাত, শুষ্ক মওসুমে পানি শূন্যতা, জীব বৈচিত্র্য নষ্ট ও পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়ে যাচ্ছিল। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার ৩১ দফা সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় পূণরায় খাল খনন কর্মসূচি শুরু করেন। খাল খনন কর্মসূচি সফল হলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি এদেশ আবার সুজলা সুফলা শষ্য শ্যামলায় পরিনত হবে। তিনি আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে ভর বিল হতে কাটাখালি বাজার শিবনগর, বুড়িঝুড়ি, আতকাপাড়া হয়ে আনছা বিল পর্যন্ত খাল পূণঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এ উপলক্ষে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর সঞ্চালনায় খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা -২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। জেলা পরিষদ এর প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু। পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
পরে প্রধান অতিথি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অন্যান্য অতিথিদের নিয়ে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান বলেন, পিআইসির মাধ্যমে ১কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে ৭ কিলোমিটার খাল খনন করা হবে।


_medium_1777129089.jpg)




