নেত্রকোণা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার মতবিনিময় সভা
শহীদুল ইসলাম, মদন প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ দুপুর

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (নেত্রবি)'র উপাচার্য প্রফেসর ড.মোঃ খালেদ উজ্জামান এর সাথে নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় টিটিসি কনফারেন্স রুমে (অস্হায়ী ক্যাম্পাস নেত্রকোণা
সভায় নেত্রকোনা জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা,অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। উপাচার্য এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।







