নেত্রকোনার মদন পৌরসভায় হিফযুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ রাত

কোমলমতি শিশু কিশোরদের সুপ্ত
প্রতিভার বিকাশ এবং নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং কোরআন ও সুন্নাহভিত্তিক মানবিক গুণাবলী সম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার মদন পৌরসভা ভিত্তিক পবিত্র হিফযুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিগত মদন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র নমিনী ও বর্তমানে মেয়র পদ পার্থী, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ এনামুল হক এর ব্যাক্তিগত উদ্যোগে আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়।
কোরআন প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) মদন উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসেন।
শায়খে ফতেহপুরী দেওয়ান মাসুম ইয়ার চৌধুরীর সভাপতিত্বে হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন এর পরিচালনায় পবিত্র হিফযুল
কোরআন প্রতিযোগিতায় প্রথম অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বিএনপি নেতা আব্দুল কাদির, আব্দুল হেলিম ভুলু, মীর্জা রমজান আলী, সাইদুর রহমান সম্রাট, সাজ্জাদ হোসেন উজ্জল, সাইফ উদ্দিন আহমেদ সেকুল, ফজলে এলাহী টুটন, শামছুল আলম লালু, আনোয়ার হোসেন আঙ্গুর, গোলাম রাসেল রুবেল, হুমায়ুন কবীর, শামীম হাসান, এস এইচ পিপুল, মেহেদী হাসান ও সায়মন আকন্দ লিমন প্রমুখ।
মদন পৌরসভার বিএনপি মনোনীত ধানের শীষের সাবেক পৌর মেয়র নমিনী মোঃ এনামুল হক বলেন, দ্বীনি শিক্ষার প্রসার, কোমলমতি শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং কোরআন ও সুন্নাহভিত্তিক মানবিক গুণাবলী সম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে আমি এই প্রতিযোগিতায় আয়োজন করেছি। আমার দেখাদেখি সমাজের বিত্তশালী ব্যাক্তিরা এই ধরনের প্রতিযোগিতায় এগিয়ে আসলে কিশোর গ্যাং কালচার বন্ধ, অপসংস্কৃতি প্রতিরোধ, মাদকাসক্ত থেকে কিশোর ও যুব সমাজকে রক্ষা করা সম্ভব।
তিনি আরো জানান, প্রতিযোগিতায় দুই গ্রুপে মদন পৌরসভার ৬টি মাদরাসার ৪৫ জন শিক্ষার্থী এ অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন কওমী মাদরাসার শিক্ষক, আলেম ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ বিল্লাল হোসেন, হাফেজ আব্দুস সালাম,হাফেজ মাওলানা মুফতি মাহবুব রহমান প্রমুখ।
প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও
সনদপত্র তুলে দেন।



 15.09.26_medium_1789568286.jpg)



