সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

ফ্রেন্ডস এলিভেনকে হারিয়ে এসি ক্লাব মিনি ফুটবলের শিরোপা জিতল আজিন আনজারা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ সকাল

নেত্রকোনার পূর্বধলায় ঐতিহ্যবাহী স্থানীয় ক্রীড়া সংগঠন এসি ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ফ্রেন্ডস এলিভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আজিন আনজারা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে আজিন আনজারা ও ফ্রেন্ডস এলিভেন মুখোমুখি হয়। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। পরে অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচের ফল নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে আজিন আনজারার হয়ে সাদ্দাম ও সায়িম গোল করেন। অপরদিকে ফ্রেন্ডস এলিভেনের শাকিল ও তাওহীদ হাসান গোল করতে ব্যর্থ হন। ফলে টাইব্রেকারে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে আজিন আনজারা।

এবারের টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নেয়। দলগুলো হলো-আজিন আনজারা, ভিকটেজ-৯, ফ্রেন্ডস এলিভেন, আমতলা এক্সপ্রেস ও আয়ান এক্সপ্রেস।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, এসি ক্লাবের উপদেষ্টা ইশতিয়াকুর রহমান বাবু, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইস লাম, উপদেষ্টা শামীম, সাবেক সভাপতি সুমন শাহরিয়ার, কেবিএম নোমান শাহরিয়ার, সাবেক আহ্বায়ক ছদরুল আমিন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ঝুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ।

এ সময় এসি ক্লাবের সভাপতি ফাহাদ হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক, পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ মুহিত সোহান, যুগ্ম আহ্বায়ক ইমন হাসান রাকিব, ইমতিয়াজ আহমেদ সজীব, ইকবাল কবির পিয়াসসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি এবং ট্রিম মালিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত