রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

নকলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন


  জাহিদুল ইসলাম

প্রকাশ :  ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ দুপুর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরের নকলায় “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি কর্তৃক দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

এরই ধারাবাহিকতায় নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত